১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে গড়াই নদীর ভাঙ্গন ঠেকাতে টিউব ও জিও ব্যাগের ডাম্পিং কাজ শুরু

কামারখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের গড়াই নদীর পানির টানের ভাঙ্গন ঠেকাতে টিউব ব্যাগ ও জিও ব্যাগের কাজ শুরু হয়েছে। সোমবার বিকালে গিয়ে দেখা যায় নিশ্চিন্তপুর সিদ্দিক মোল্যার বাড়ী হইতে সিরাজুল মোল্যার বাড়ী পর্যন্ত দুই স্থানে ১৫০মিটারের কাজ শুরু হয়েছে। এই কাজে ভাঙ্গন ঠেকাতে টিউব ব্যাগ ৭৫(পচাত্তর)টি এবং ৫৪০০(পাঁচ হাজার চারশত)টি জিও ব্যাগ দিয়ে ডাম্পিং এর কাজ হচ্ছে। এই কাজের তদারকীতে আছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ হাসান-আল-মামুন। কাজ পরিদর্শনে আছেন বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

আর ইউনিয়ন পর্যায় আছেন ইউ.পি. সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্যা, গ্রাম পর্যায় আছেন অবসর প্রাপ্ত সরকারী চাকুরীজীবি মোঃ মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। ডাম্পিং এর কাজ করছেন সাগর ট্রেডার্স রাজবাড়ী। তবে পুরা এলাকা ঘুরে দেখা ও জানা যায় কাজের গুনগতমান ভাল। তবে যে ভাবে গড়াই নদীর পানির টানে ভাঙ্গন শুরু হয়েছে তাতে নিশ্চিন্তপুর বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর বাড়ীর পিছনের আঙ্গিনায় যেখানে ফুরফুরা শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল হয় তার সামনে প্রকট আকারে ভাঙ্গন শুরু হয়েছে তাতে এ বছর এই সাথে বাধ একান্ত প্রয়োজন। এ ছাড়া নিশ্চিন্তপুর, ভেল্লাকান্দি এবং রাজধরপুর গ্রামের প্রায় আরও ৩৫০মিটারের ডাম্পিং কাজ অতি জরুরী। তাই এই দিশেহারা গ্রামের মানুষের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী নিকট দাবী সরেজমিন পরিদর্শনে এসে এই কাজের সাথে পুরা তিন গ্রামে প্রায় ৫০০মিটার নদী বাধের কাজ করা হোক যাতে সবাই নদী ভাঙ্গন রোধ থেকে রেহাই পায় এবং কারো বাড়ী যাতে নদী গর্ভে না যায়।