ডুমাইন ইউনিয়নে তিন মাসের ভি.জি.ডি. চাউল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন ক্ষমতা পাওয়ার পর সুষ্ঠ ও সুন্দরভাবে ভি.জি.ডি কার্ডধারীদের একসাথে তিন মাসের ১১০জনের প্রত্যেককে তিন বস্তা করে অক্টেম্বর-২০২২ ইং মাসে রবিবার চাউল বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, ট্যাগ অফিসার সহ প্যালেন চেয়ারম্যান শাহ্ কামরুজ্জামান কামাল,
কম্পিউটার উদ্যোক্তা মনোজ কুমার সহ ইউ.পি. সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় গত দুই মাস সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম নির্বাচনের ব্যস্ততার জন্য চাউল গোডাউন থেকে তোলেননি। কিন্তু এই নব-নির্বাচিত জনদরদী চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন এব সঙ্গে তিন মাস এই প্রথম জনসম্মুখে কার্ডধারীদের বিতরন করলেন।