১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে দুঃস্থদের মাঝে সভাপতির নিজস্ব অর্থায়নে ঈদবস্ত্র বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলামধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডুমাইন গ্রামে প্রায় চারশত দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদবস্ত্র শাড়ী বিতরণ করা হয়েছে। নিজ অর্থায়নে বুধবার সকাল ৯টার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে চারশত গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ করেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্যা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এডি (অবসর প্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোল্যা মোঃ রুহল আলম। ঈদবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন,

ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিবলু, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি প্রচার সম্পাদক মোঃ সজীব মোল্যা সহ আরো অনেকে। ঈদবস্ত্র বিতরণকালে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা বলেন প্রতিবছরের মত এবছরও আমাদের নিজ অর্থায়নে দুঃস্থ ও গরীবদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রতি বছর ঈদের আগে রমজানের সময় আমরা ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করে থাকি। অসহায় গরীব ও দুঃস্থরা হাঁসি খুসি এবং সুন্দর ভাবে যেন ঈদ পালন করতে পারে।