ডুমাইন ইউনিয়নে ফুলেরশ্বরী নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মধুখালী প্রতিনিধিঃ
“মাদককে না বলি, শিক্ষা ও ক্রীড়ায় জীবন গড়ি ’ এই লক্ষকে সামনে রেখে ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ফুলেরশ^রী নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার ৭ই অক্টোম্বর বিকেলে উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুড়ী সার্বজনীন মন্দিরের যুব সমাজ ও ডুমাইন ইউনিয়নের আয়োজনে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ও বড় বড় ৪ টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। এরা হলো পবনগতি, সাবু এক্সপ্রেস, উড়ন্ত বলাকা, জনতা এক্সপ্রেস। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য শাহ কামরুজ্জামান কামাল, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারন সম্পাদক মাসুম পারভেজ, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক এস এম সোহাগ রানা, ডুমাইন ওয়লেফয়োর সোসাইটির সাংগঠনকি সম্পাদক সুবাস বশ্বিাস, ডুমাইন ইউনিয়নের সমাজসেবক শহিদুল ইসলাম উকিল, মোস্তাফিজুর রহমান পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউ.পি. সদস্য আতিয়ার রহমান, বর্তমান ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত,

ইউ.পি. সদস্য অজিত বিশ্বাস , শামসুল আলম মোল্যা সোনা, মহিলা সদস্য অসীমা মন্ডল, আন্জুয়ারা বেগম, রেশমা খাতুন সহ আরো ইউপি সদস্য সহ বাবুল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, কবিরুল ইসলাম, রাজন, সৌখিন, মিজানুর রহমান মিঠু প্রমূখ। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে হাজির হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকদের আনন্দ উৎসবে রুপ নেয় । এছাড়াও নৌকার বৈঠার তালে তালে ও ঢাক-ঢোল বাশি বাজিয়ে সকলরে সার্বি ক ও আর্থি ক সহযোগীতায় ডুমাইন ও জঙ্গল ইউনিয়নের ভালোবাসায় নৌকা বাইচ শেষ হয়। নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন শ্যামা সুন্দর সরকার। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ১ম বিজয়ীদের মাঝে ২টি ফ্রিজ ২য় বিজয়ীদের ২টি টিভি বিতরণ করে নৌকা বাইচ আয়োজক কমিটি।