ডুমাইন ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা

কামারখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের আন্তঃ প্রাইমারীর ফাইনাল খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে । এই খেলায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহনে ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান ভেন্যু করে ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতি খেলার মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় অংশগ্রহন করে ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের মেয়েরা প্রথম স্থান অধিকার করে বিজয় লাভ করে আর ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা এবং শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা রানার আপ চ্যাম্পিয়ান লাভ করে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রসঙ্গে পুরস্কার বিতরন কালে বিশেষ অতিথি হিসেবে ডুমাইন ইউনিয়নের সূর্য সন্তান মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভ‚ইয়া বলেন, ‘বর্তমান সরকার দেশের সব ছাত্রছাত্রীর মেধা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিচ্ছে।

এর ফলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জন করছে। আমি প্রত্যাশা করি, আজকে যে শিশুরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তাদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এ সময় আরো বক্তব্য দেন ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালযের সভাপতি ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম তোফায়েল আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক ও জমিদাতা সদস্য শেখ মোঃ আকবর আলী, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও নাকোল রাইচরন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ রশিদ মোল্যা, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান মামুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম, ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুশান্ত কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক এ এস এম সায়েম প্রমুখ । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীপদ ভাদুড়ী, শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, সভাপতি মিনুয়ারা আক্তার, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, পঞ্চপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা রানী বিশ^াস সহ অন্যান্য স্কুলের শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মচারী প্রমুখ। খেলায় রেফরীর দায়িত্বে ছিলেন ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণপদ মন্ডল। সার্বিক সহযোগীতায় ছিলেন অন্যান্য শিক্ষকমন্ডলী ও কর্মচারী বৃন্দ। পরিশেষে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।