১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা ভাতা প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা মঙ্গলবার (০২-১১-২০২১)ইং ডুমাইন রাসলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বয়স্ক-৩৯৪ জন, প্রতিবন্ধী ১৭৭ জন এবং বিধবা ও ন্বামী পরিত্যক্তা ১৪৪ জন মোট ৭১৫ জনের গত ২০২০ইং সনের ১লা জুলাই থেকে সেপ্টেম্বর-২০২০ইং সনের বকেয়া ভাতা মোট ১২.০৫,২৫০ (বার লক্ষ পাঁচ হাজার দুইশত পঞ্চাশ ) টাকা বিতরন শুরু করা হয়েছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন মধুখালী সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, কামারখালী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রতাপ কুমার দত্ত, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল ও সোনালী ব্যাংক অফিসার, কর্মচারী, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী,কর্মচারী, গ্রামপুলিশ, ইউ.পি. সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়াও ভাতাভোগীদের বিকাশ নাম্বার যাচাই বাচাই করা হয়।