ডুমাইন ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন।

কামারখালী প্রতিনিধিঃ
ঈদুল-আযহা ও দেশে করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভি.জি.এফ ৫৮৭ জনের জন প্রতি ১০ কেজি করে চাল মোট ৫৮৭০ কেজি চাল বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়ন কার্যালয়ে বিতরন করা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), ট্যাক অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ইউনিয়ন পরিষদের সচিব জনী অধিকারী, ইউ.পি. মোঃ ইদ্রিস আলী শেখ সহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়া জি.আর. ৫৫৬জনের জনপ্রতি ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা করে বিতরন করা হয়।