১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে ২০০ মিটার কাচা রাস্তা মেরামত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মল্লিক পাড়া মফিজ মল্লিক এর বাড়ী থেকে চৌধর এর বাড়ী পর্যন্ত ২০০ মিটার রাস্তা গ্রাম বাসীর সাথে মিলে সরকারী প্রকল্পের মাধ্যমে মেরামত করেছেন। দীর্ঘদিন পর এলাকা বাসী রাস্তাটি পেয়ে অত্যান্ত খুশি হয়েছেন। এই মর্মে এলাকা বাসী বলেন রাস্তাটি মেরামত ভালো হয়েছে। এ ব্যপারে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম বলেন রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিল বর্তমান প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটির ২০০ মিটার রাস্তা মেরামত করা হয়েছে। এ বিষয়ে ইউ.পি. সদস্য মোঃ আজিজুল ইসলাম বলেন এই রাস্তাটি মেরামত করতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাস্তাটি সরকারী ভাবে প্রকল্পের মাধ্যমে মেরামত করা হয়েছে।