১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন পরিষদের জন্য জমি দান করলেন ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পরিষদ ভবনের দীর্ঘ ৫২বছরের সমস্যা সমাধান হতে চলেছে। তার লক্ষে ডুমাইন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল ইসলাম মজনু এর ছেলে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ ডুমাইন ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর ঐকান্তিক প্রচেষ্ঠায় বুধবার ১৫শতাংশ জমি দান করলেন। এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, দানকারীর পিতা বীরমুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল ইসলাম মজনু, দানকারী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ,

মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া, যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসীন আলী বিশ্বাস বাচ্চু, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া, ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্যা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন প্রমুখ। জানা যায় মাসুম চেয়ারম্যান ভবনের জন্য ৩০শতাংশ জমির টার্গেট নিয়েছেন এর মধ্যে ১৫শতাংশ সমাধান হলো আর বাকী ১৫শতাংশের জন্য সকলের সহযোগীতায় প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।