১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন জনপ্রিয়তার শীর্ষে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন ৬নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৎ ত্যাগী, পরিক্ষিত সমাজসেবক ও ন্যায়ের প্রতীক সাবেক সফল চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জাামান তপন সর্ব মহলে যোগ্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। জানা যায়, তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট সংস্কার মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও নির্মাণের উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকার ব্যাপক উন্নয়নে তিনি সকলের কাছে আস্থাভাজন ও যোগ্য ব্যক্তি হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও তিনি এলাকার অসহায় সাধারণ মানুষের দুঃখ কষ্ট দুর্দশা অভাব অভিযোগের শান্তিপূর্ণ সমাধানে এবং আঞ্চলিক বিচার ফয়সালা নির্ধারণে অত্যান্ত দক্ষ ও পারদর্শী। ইতিমধ্যে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান আরো সু-সংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামে চায়ের দোকানে, বিভিন্ন রাস্তা-ঘাটে ও পাড়া মহল্লায় ছুটে যাচ্ছেন ও দিন-রাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরই মধ্যে তিনি এলাকার মুরুব্বীদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময় করছেন। ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা জানান, সাবেক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন একজন তরুন প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক।

বিপদে, দুঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্নভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আগামী ইউপি নির্বাচনে তাকেই আমরা আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, এই কথা এখন স্থানীয় জনগণের মুখে মুখে সর্বত্র প্রচলিত। সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন ইউনিয়ন বাসীর উদেশ্যে বলেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি চেয়্যারম্যান নির্বাচিত হলে ডুমাইন ইউনিয়ন হবে সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ মডেল ইউনিয়ন। আমার ইউনিয়নে বেকার সমস্যা সমাধান, মাদক সন্ত্রাস ,টোপবাজ দূরীকরণ, বালাবিবাহ বন্ধসহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকব। ইউনিয়নের মধ্যে অন্যায়, অনাচার, ইভটিজিং, জুয়াসহ সকল প্রকার অপরাধমূল কর্মকার্ন্ড নিমূল করাই আমার মূল লক্ষ্য ও উদ্যেশো। ডুমাইন ইউনিয়নের আরও নতুন রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মান সহ অসহায় গরীব দুস্থ্য সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে আপনাদের সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করছি।