১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাচাই লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সভাপতি, সাধারন সম্পাদক, সদস্য, সম্পাদক এবং সদস্যদের নিয়ে নৌকা প্রতীক প্রার্থী বাচাই করার লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন এর সঞ্চালনায় বৃহস্পতিবার এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, এ্যাডঃ আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম .এম. বাবুল আক্তার প্রমূখ।

প্রার্থী বাচাই পর্বে বিভিন্ন নেতাদের মতামত লক্ষে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন -উল-ইসলাম গরীব মোহাম্মাদ (সমর্থনে মাসুম), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সরকার(উপজেলা নেতৃবন্দের মতামতের উপর),যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান (সমর্থনে মাসুম), ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিবলু (সমর্থনে মাসুম), ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মতি(সমর্থনে মাসুম),প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান খাঁন (সমর্থনে উপজেলা কমিটি),ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া(সমর্থনে উপজেলা কমিটি), আইন বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম( সমর্থনে মাসুম),৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম(সমর্থনে মাসুম),৫নং ওয়ার্ডের সভাপতি শুশান্ত কুমার সরকার (সমর্থনে মাসুম) ৬নং ওয়ার্ডের সভাপতি অমল কৃষ্ণ মল্লিক ( সমর্থনে মাসুম) ৭নং ওয়ার্ডের সভাপতি শমসের আলী সোনা (সমর্থনে মাসুম), ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক বশির আহম্মেদ বাচ্চু( সমর্থনে মাসুম),৯নং ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক আঃ সালাম মোল্যা( সমর্থনে মাসুম), ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃসৈয়দ আলী শেখ( সমর্থনে উপজেলা কমিটি)। সবশেষে সকল প্রার্থীর চেয়ে নৌকা প্রতিক প্র্রত্যাশী মাসুমের পাল্লা ভারী এবং সবচেয়ে সমর্থন বেশী। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মাসুম, ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম মতি। উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক মোঃ আলীউজ্জামান খোকন বলেন, আগামী ২৭শে জুলাই ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক,সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম তুহিন, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় সহ উপজেলা থেকে মির্জা কলিমুজ্জামান, হুমায়ন, রইচ, নান্নু, সৈয়দ ডনি সহ ছাত্রলীগের রবিন এবং উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।