১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া’র বাড়ীতে এক প্রীতিভোজ অনুষ্টান-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া এর বাড়ীতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। জানা যায় তার বাড়ীতে তার মেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাখী ছেপ বৈশাখী এর স্বামী সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিস্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ফারুক এর আগমন উপলক্ষে শুক্রবার এক প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ লিয়াকত শিকদার। আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) শামীম আরা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, মোঃ হামিদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার,

ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি শাহ আজাদ মাহবুব বিপ্লব, আড়পাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আমির হোসেন সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও বিভিন্ন জেলা ও উপজেলা অফিসের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুক্রবার কমান্ডারের বাড়ীতে মেয়ে শাখী ছেপ ও জামাই মোঃ দেলোয়ার হোসেন ফারুক তার পরিবারের সদস্য এবং বন্ধু, সহকর্মী নিয়ে আগমন হওয়ায় বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া বলেন আমার বাড়ীতে লোকজন আশায় আনন্দে আমার মন ভরে যায়। তিনি আরো বলেন আমার জামাই ও মেয়ের বাড়ী লাকসাম কুমিল্লা ও ডুমাইন,। পরিশেষে সকলের সাথে কুশল বিনিময় করে অনুষ্টান শেষ করেন।