ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নানাবিধ সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নানাবিধ সমস্যার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে সরেজমিনে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গিয়ে দেখা যায় পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার নাই। শুধু ফার্মাসিষ্ট আছে। এ ব্যপারে এফ. ডব্লিউ.ভি বিউটি রানী সাহা বলেন এই পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার, আয়া, সিকিউরিটি গার্ড নাই যার কারনে কেন্দ্রে রোগীর সেবার ব্যাঘাত হচ্ছে। কেন্দ্রে সেবা নিতে আসার লোকজনের সাথে আলাপ করে জানা যায় এই কেন্দ্রে দীর্ঘদিন ডাক্তার না থাকার কারনে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তাই ইউনিয়নবাসীর ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর নিকট দাবি জনগনের সমস্যার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এই সমস্যা সমাধান করা হোক যাতে কেহ সেবা থেকে বঞ্চিত না হয়।