ডুমাইন বাজারে রাতের পাহারা জোরদার

মধুখালী প্রতিনিধিঃ
শীতের রাতে সাধারণত চোর- ডাকাতি ঘটনা বেড়ে যায়। কেননা তীব্র শীতে গ্রামাঞ্চলের মানুষ আগে ভাগে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এ কারণে ৯-১০টা বাজতেই দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরে ব্যবসায়ীরা। যার ফলে গ্রামাঞ্চলে শীতকালে চোর-ডাকাতির ঘটনা বেশি ঘটে।এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ডুমাইন ইউনিয়নের প্রতিটি গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশের পাশাপাশি নাগরিক পাহারা জোরদার করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও একধাপ বাড়বে বলে আশাবাদী ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। মধুখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোর- ডাকাতি প্রতিরোধের পাশাপাশি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কোন ধরনের অপরাধ যাতে না ঘটে সে লক্ষে নাগরিক পাহারা ব্যবস্থা করতে যাচ্ছে ডুমাইন ইউনিয়ন পরিষদ। এসব পাহারাদারদের নিয়মিত তদারকি ও জননিরাপত্তার জন্য স্থানীয় থানা পুলিশের টহল বাড়ানোর জন্য অনুরোধ করেছেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন।
এই লক্ষে ডুমাইন বাজারের পাহারা আরও জোরদার ও বেগমান করার জন্য ডুমাইন বাজার ব্যবসায়ীদের নিয়ে আকামত আলী শেখ এর সভাপতিত্বে এক মতবিনময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সকল ব্যবসায়ীদের উদ্যোশে গুরুত্বপূর্ণ দিক -নির্দেশনা মূলক কথা বাত্রা বলেন ও সার্বিক সাহায্যে সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে ব্যবসায়ীদের আশ^াস দেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এ ছাড়া আরও দাবীমূলক কথাবাত্রা বলেন ডুমাইন বাজারের ব্যবসায়ী বৃন্দ প্রমুখ। ডুমাইন বাজারের বিশিষ্ট ব্যসায়ীরা মাহাবুব হোসেন জানান, ডুমাইন বাজারের ব্যবসায়ীরা অনেক আগে থেকেই বাজার এলাকা পাহারা দিচ্ছে। তিনি আরও বলেন আমরা ৪-৫ জনের একটি টিম ১০টা থেকে ভোর পর্যন্ত পাহারা কার্যক্রম পরিচালনা করছি। এসময় রাস্তাঘাটে কাউকে সন্দেহে হলে সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে অবহিত করে পুলিশকে জানাবো । পাশাপাশি পুলিশ-জনতা এক থাকলে সমাজের অপরাধীরাও কোন ধরনের অপরাধ করতে সাহস পাবে না। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহিদুল ইসলাম উকিল সহ ডুমাইন বাজারের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।