১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতির দায়িত্ব গ্রহন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্লা’র সভাপতিত্বে ও ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিন্টু’র সঞ্চালনায় ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি নতুন কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন ও কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষনা অনুষ্টান অত্র স্কুলে রবিবার অনুষ্টিত হয়।

উক্ত দায়িত্ব গ্রহন অনুষ্টানে স্কুলের উন্নতি ও কমিটির গুনাগুন এবং কাজ সম্পর্কে আলোচনা করেন বিশেষ অতিথি হিসেবে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন, গ্লোরিয়াস ডুমাইন এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম সবুজ। এ ছাড়া আরো বক্তব্য দেন ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মেহেরাব হোসেন মাসুদ, সাধারন সম্পাদক এ.এস.এম সায়েম, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র প্রতিষ্টানের সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী জুয়েল, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুর রহমান, সাবেক মহিলা সদস্য অঞ্জনা মন্ডল প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা শ্যমলেন্দু বসু, অবিভাবক সদস্য মোঃ পারভেজ শেখ, নুপুর বেগম, বেনুকা বাড়ই, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান , মোঃ সেলিম শেখ সহ আরো অনেকে। সবশেষে সভাপতি মোঃ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্লা বলেন সবার জন্য শিক্ষার প্রয়োজন।

এই উদ্দেশ্যে সামনে রেখে সবার মঙ্গল কামনা করেন । পরিশেষে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন বিগত দিনের ২০১৬ইং সনের কমিটি করোনা কালীন সময়ে থেকে ৪বছর দায়িত্ব গ্রহন করার পর ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি সবার সম্মতিক্রমে গত ৩০-০৮-২০২১ইং তারিখে গঠন করার পর ২৪-১০-২০২১ইং তারিখ নতুন কমিটির দায়িত্ব গ্রহন করার তারিখ ও কমিটি সবার উপস্থিতিতে ঘোষনা করা হইলো। এই কমিটির সভাপতি এম তোফায়েল আহম্মেদ । সবশেষে নবাগত কমিটির নবনির্বাচিত সভাপতি এম .তোফায়েল আহম্মেদ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন যাতে তিনি এই শিক্ষার মানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করে অনুষ্টান শেষ করেন।