ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আব্দুস সালাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ঐতিহ্যবাহী রামলাল উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল জানান, স্কুল পরিচালনায় বিনা ভোটে গত ০৭-৬-২২ ইং মঙ্গলবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- আজিজুর রহমান, আবুল বাশার, বিশ্বজিত সিকদার, রাব্বি সেখ ও শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, রুমা নাসরিন, সদস্য সচিব অত্র স্কুলের প্রধান শিক্ষক প্রভাষ চ›ন্দ্র মন্ডল (সদস্য সচিব) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন সুইট খাতুন। সবার সম্মতিক্রমে ১৫-০৬-২০২২ইং বুধবার সভাপতি নির্বাচিত হয়। সভাপতি হলেন আব্দুস সালাম। ২রা আগষ্ট -২০২২ ইং সনে বিনা প্রতিদ্বন্ধিতায় কো-অপ্ট সদস্য নির্বাচিত হলেন মোঃ আবুল খায়ের মোল্যা । নব-নির্বাচিত সভাপতি মো. আঃ সালাম বলেন, তিনি ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও স্কুলের শিক্ষার্থীদের সু-শিক্ষার স্বার্থে কাজ করবেন।