১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন সোনাতলা পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এ জমি দান করলেন বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে ডুমাইন ইউনিয়নে অনেক সমবায় সমিতি আছে এর মধ্যে ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতি ও সোনা তোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নামকরন ও কাজকর্ম ভালো এলাকার উন্নয়নের স্বার্থে তথা কৃষকদের কল্যানের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবয় সমিতি লিঃ এর গতি আরও তরান্বিত করার লক্ষে ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া সোনা তোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কে ৬শতাংশ জমি বুধবার রেজিষ্টারী মূলে দান করলেন। তিনি একজন দানশীল ও গর্বিত সন্তানের পিতা। তার মেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বর্তমান তিনি ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডার, ডুমাইন কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি। সকল কিছুর আলোকে তিনি ডুমাইন সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ একটি সুন্দর অফিস গড়ার লক্ষে নিঃস্বার্থ ভাবে ৬শতাংশ জমি দান করলেন। তার এই দানে সমিতির সভাপতি মেহেরাব হোসেন মাসুদ ও সাধারন সম্পাদক এ.এস.এম. সায়েম সহ ডুমাইন সোনাতলা পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য ও ডুমাইন ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদন্তে, সভাপতি ও সাধারণ সম্পাদক, সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ডুমাইন, মধুখালি, ফরিদপুর।