২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

ঢাকা-খুলনা মহাসড়ক গতিরোধকে নেই রঙের চিহ্ন, দুর্ঘটনার ঝুঁকি

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে ১টি গতিরোধক রয়েছে। কিন্তু এর সাদা কিংবা অন্য কোনো রং দিয়ে চিহ্নিত করা হয়নি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ১২ কিলোমিটার সড়ক চলে গেছে কামারখালী দিয়ে খুলনার দিকে মাগুরা -যশোরের বরিশাল নগরের মধ্য দিয়ে। এতে কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ , কামারখালী উচ্চ বিদ্যালয় , বিশেষ করে চরম ঝুঁকি আড়পাড়া উচ্চ বিদ্যালয় । এই স্কুলের সামনে ১টি গতিরোধক রয়েছে। এ গতিরোধকে কোথাও রং দিয়ে চিহ্নিত করা নেই।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে ছাত্র-ছাত্রীরা আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান করার জন্য স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হলে পরিবহনে স্কুলে ছাত্রী চাপা খেয়ে মারা যায় । তখন থেকে মধুখালী উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের নির্দেশে একটি ভিট মেরামত করা হয় । কিছু দিন ভিটের চিহৃ এবং মেরামত ও রক্ষনা বেক্ষন থাকার পর বর্তমান তেমন কোন দেখ ভাল নাই । যার দরুন প্রায়ই দূর্ঘটনা ঘটে ।
কামারখালী বাসস্ট্যান্ডে কথা হয় যানবাহন চালকদের সঙ্গে। তারা বলেন, মহাসড়কে এমনিতেই গাড়ির গতি থাকে বেশি। এ জন্য ইচ্ছে করলেই খুব দ্রæত গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায় না। ঢাকা – খুলনা মহাসড়কে যেসব গতিরোধক আছে, সেগুলোর মধ্যে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে যে ভিট আছে সেটার কোন রং দিয়ে চিহ্নিত করা নেই এবং সঠিকভাবে মেরামত নাই। । তাই খুব কাছ থেকেও এসব গতিরোধক দেখা যায় না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুর নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ বলেন, এসব মহাসড়কের ভিট থাকার কথা না তবু যেহেতু বিদ্যালয়ের স্বার্থে দেওয়া হয়েছে সেহেতু মেরামত ও রক্ষনা বেক্ষনের ব্যবস্থা করা হবে ।