১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

দলীয় নমিনেশনের জন্য ব্যাপক দৌড়-ঝাপ ও প্রচার কার্যক্রম চলমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট

দোয়া প্রত্যাশী ও কুশল বিনিময়

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা শুনে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট দলীয় নমিনেশনের জন্য ব্যাপক দৌড়-ঝাপ এবং ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সকলের কাছে দোয়া নিচ্ছেন এবং গুনীজনের সাথে কুশল বিনিময় করছেন।

উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা

এ ছাড়া তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামের ভোটারের সাথে কুশল বিনিময় করছেন এবং ভোটারের ভোট প্রার্থনা করছেন। তাছাড়া তিনি কামারখালী নিজ কার্যালয়ে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান (মুরাদ) এবং উপজেলা থেকে দলীয় লোকজন, সাংবাদিক এবং ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সাথে নমিনেশনের ব্যপারে ব্যাপক আলাপ আলোচনা করছেন।

নিজ কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান, দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা

এ ব্যপারে তিনি বলেন আমি কামারখালী ইউনিয়ন বাসীর ভাগ্যে উন্নয়নে কাজ করতে চাই এবং ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং, বাল্যবিবাহ মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়তে চাই। তাই এই লক্ষে আমি কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূল পর্যায়ে ভোটারের আশার আলোকে দলীয় নমিনেশন প্রত্যাশী এবং আশাবাদী।