দীর্ঘ ২৬ বছর পর এস.এস.সি ছাত্রদের ঈদ পূন-মিলনী-২০২২
মধুখালী প্রতিনিধিঃ
গত ১১জুলাই রোজ সোমবার ফরিদপুর জেলা মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়ন কামারখালী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মিলন মেলা অনুষ্টিত হয়। এই দিন সকাল ১০ঘটিকায় প্রায় শতাধিক ছাত্র কামারখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে আবেগময় আনন্দঘন পরিবেশে মুখরিত করে প্রায় ২৬বছর পর ছাত্র আজ সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক ,রাজনীতিবিদ,বিজ্ঞানী ও বুদ্ধিজীবিতে পরিনত হয়ে উপস্থিত হয়েছেন। অনেকের চোখে আনন্দ অশ্রæ, মুখে গান কবিতা, সাংবাদিকের প্রশ্ন রাজনীতির প্রতিবাদ মিলে এক অন্য রকম নীল আকাশ সৃস্টি হয়। তাদের একত্রিত হওয়া শুধু আনন্দ উপভোগ করাইনা যে আলো বাতাসে বড় হয়েছে, যে শিক্ষক আলোদান করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করার জন্যেই জীবনে সমস্ত বাধা উপেক্ষা করে আজ মিলন মেলায় উপস্থিত হয়েছেন।
সাংবাদিক গৌতম বলেন সমাজে দুঃস্থ ও বঞ্চিতদের জন্য কাজ করবো। রাজনীতিবিদ শান্ত প্রতিবাদ কন্ঠে বলেন জীবনের বিনিময় হলেও সমাজ থেকে ইফটিজিং, মাদক ও সন্ত্রাস যে করেই হোক দুর করবো। মৃন্ময় চ্যাটার্জী বলেন আমি যে, স্কুলে লেখাপড়া করেছি সে স্কুলের দরিদ্র ছাত্রর পাশে দাড়াবো। মোস্তফা বলেন যে আলো বাতাসে বড় হয়েছি সেই আলো বাতাসের সং¯কারের জন্য কাজ করবো। দাউদের বক্তব্য আমরা দূনীতি মুক্ত সমাজের জন্য সংগ্রাম করবো। আরও অনেকে সমাজ , মানুষ প্রকৃতি পরিবর্তনে অঙ্গীকার ও দায়বদ্ধ প্রকাশের মাধ্যমে শেষ করেন। পরিশেষে গান, কবিতা, নিত্য আনন্দ ও ভ‚ড়ি ভোজন শেষে অনুষ্ঠানের ইতি টানেন।