৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

দীর্ঘ ২৮ বছর পর আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও নতুন কমিটি গঠন

মধুখালী প্রতিনিধিঃ
শনিবার (১লা অক্টোম্বর-২০২২) বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহবায়ক আবুল কালাম খোকন ও এনামুল হক মাহাবুব । সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ সালমা হাই টুনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি সদস্য আদনান সুমন, জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর মেহেদী হাসান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি ফজলুল করিম, এ্যাডঃ অলোকেশ রায়, কেন্দ্রীয় তাঁতীলীগ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এ্যাডঃ রাজিব চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মির্জা আব্বাস, যুগ্ন -আহবায়ক সুজিত কুমার ঘোষ । আমন্ত্রিত ব্যক্তি হিসেবে বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সাধারন সম্পাদক আঃ রঊফ মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু । এবারের কমিটি ঘিরে আলোচনায় আছেন ও পদ-পদবী গ্রহনে আগ্রহী স্বেচ্ছাসেবক লীগ নেতাগন সভাপতি পদে শাহীনুর রহমান মন্ডল, এস.বি.বাহার, সাধারন সম্পাদক পদে কাজী নাছির , ইমরান শিকদার, বাপ্পি শিকদার,

পারভেজ মৃধা সহ পদ- পদবী দাবী কৃত প্রার্থী আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা প্রমুখ। এদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্ধের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ও জেলা কমিটি এবং উপজেলা আহবায়ক কমিটির চুড়ান্ত সিদ্বান্ত অনুযায়ী এস.বি.বাহারকে সভাপতি ও কাজী নাছিরকে সাধারন সম্পাদক এবং শাহীনুর রহমান মন্ডলকে ও পারভেজ মৃধাকে সহ সভাপতি এবং বাপ্পি শিকদারকে সাংগঠনিক সম্পাদক ও ইমরান শিকদারকে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য পদে কমিটি গঠন কর হয়। উক্ত সম্মেলন চলাকালীন সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্চাসেবকলীগের অন্যতম সদস্য আমিরুল ইসলাম নয়ন, মেগচামী ইউনিয়নের আওয়ামী

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রহমান, বাগাট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সুমন, ডুমাইন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ নাইম আগম্মেদ সহ কেন্দ্রয়ী , জেলা , উপজেলা এবং ইউনিয়নের স্¦েচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ সকল অ্ড়ং সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী ১(এক) মাসের মধ্যে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ বিষয়ে সম্মেলন প্রস্তুত কমিটির উদ্বোধক শওকত আলী জাহিদ বলেন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা দীর্ঘ ২৮ বছর ধরে পদ-পদবী বিহীন রাজনীতি করছেন। তারা দলের জন্য শুধু দিয়েছেন। দীর্ঘদিন পর এবার সম্মেলন হচ্ছে। এর মাধ্যমে দলের ত্যাগী নেতাদের প্রতিদান দেয়ার সুযোগ এসেছে। পাশাপাশি কমিটিতে নতুন নেতৃত্বও তোলে আনা উচিৎ। দীর্ঘদিন পরে হলেও সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। ‘সুষ্ঠুভাবে সম্মেলন শেষ করাই আমাদের লক্ষ্য। সম্মেলনের মেয়াদ তিন বছর এই বলে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও নতুন কমিটি গঠনের প্রাথমিক কার্যক্রম শেষ করেন।