১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

দেখার কেহ নাই পানির ভিতরের মাছ বিক্রি, ওজনে কম, দাম বেশী, লাভবান ব্যবসায়ী

মধুখালী প্রতিনিধিঃ
মানুষকে আকৃষ্ট করার জন্য মাছ ব্যবসায়ীরা নতুন ফায়দা লুটছে তাফালে পানিতে তাজা রেখে মাছ বিক্রি। ইসলামের বিধানে মরা মাছ খাওয়া হালাল। সেই সংবিধানে মরা মাছ বিক্রি না করে বিভিন্ন অজুহাত খাড়া করে ব্যবসায়ে লাভবান হওয়ার জন্য তাফালের পানিতে মাছ রেখে দামে চড়া এবং ওজনে কম দিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলা সহ সব বাজারে অবাধে ব্যবসায়ীরা বিক্রি করছে যা ক্রেতারা কোন ক্রমেই বুঝতে পারছে না। তারই প্রমান কামারখালী বাজার। শুধু শুধু ব্যবসায়ীরা বুঝাচ্ছে আপনারা তাজা মাছ পাচ্ছেন ও খাচ্ছেন। এমন সংবাদ পেয়ে কামারখালী বাজারে গিয়ে সত্যতা পাওয়া যায়। যেমন একটি মাছ পানির তাফালে রাখলে মাছ বিক্রি করার সময় মাছের ওজন যদি ১কেজি ও ২কেজি হয় তাহলে মাছ ওজন করে কিছুক্ষন উপরে রেখে দিলে মাছে ১০০গ্রাম থেকে ১৫০ গ্রাম কম পড়ে। যা ওজনে কম, দামে বেশী লাভবান হচ্ছে ব্যবসায়ীরা ।

যা কারও চোখে পড়েনা । আবার অনেকে ওজনে কম দেওয়ার জন্য ডিজিটাল পালা ব্যবহার করছেনা। আদি পালা ব্যবহার করছে। বাজারে সবাইকে ডিজিটাল পালা ব্যবহার করতে হবে এমন নির্দেশনা সরকারের থাকলেও কেহ মানছে আবার কেহ মানছে না। বিষয়টি প্রশাসনের আমলে আনা অতি জরুরী বলে ক্রেতারা দাবী করেন। এ বিষয়ে ব্যবসায়ীদের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন মাছ তাফালে রাখলে মাছ তাজা থাকে। আবার মাছ ক্রেতাদের অভিযোগ , মাছ তাফালে রাখার জন্য তাজা মাছের পানির ছিটানিতে বাজারে আগমন ক্রেতার পরিস্কার কাপড় পানি ছিটকে নষ্ট হয়ে যায়। তাই সচেতন নাগরিকের দাবী বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে তাফালের পানির মধ্যে মাছ না রেখে সাবেক নিয়মে ব্যবসায়ীদের মাছ বিক্রি করার জন্য প্রশাসনের সু-নজর একান্ত কাম্য।