১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

দয়ারামপুর সরকারী প্রাধমিক বিদ্যালয়ের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

দয়ারামপুর সরকারী প্রাধমিক বিদ্যালয়ের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাঈল হোসেন ও সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার এর নির্দেশে সরকারী বিধিমালা অনুযায়ী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত রবিবার (১৮-০৭-২০২১)ইং তারিখ স্কুলে ১১ সদস্য বিশিষ্ট উপস্থিত হয়ে সকলের সম্মতিক্রমে ত্রি-বার্ষিক মেয়াদী মোঃ আজম আলীকে সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ ফরিদ হোসনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খাঁন সহ অত্র স্কুলের শিক্ষক ও দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।