১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

নওপাড়া ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা শেষ

মধুখালী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় শুক্রবার রাতে ৫দিন ব্যাপী ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শেষ হয়ে গেল শারদীয় দূর্গাপূজার উৎসব। জানা যায় নওপাড়া ইউনিয়নে ১৫টি পূজামন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হয়েছে। ইউনিয়নের কোন মন্ডবে কোন প্রকার দুর্ঘটনা ঘটেনি। সব সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনতিবিদ, আনসার বাহিনী, গ্রামপুলিশ এবং মধুখালী থানা পুলিশ সব সময় এই আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিলেন। আর নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল হাসান টিপু তার দলীয় লোকজন এবং পরিষদের ইউ.পি. সদস্যগন নিয়ে ইউনিয়নের ১৫টি পূজামন্ডব পরিদর্শন ও কমিটির এবং সকল হিন্দু ধর্মাবল্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যাতে তিনি জনগনের ভোটে নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারও বিপুল ভোটে বিজয় হতে পারেন।