১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

নতুন নিয়মে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রেস ব্রিফিং

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী থানা পুলিশের আয়োজনে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে মধুখালী মালটিপারপাস হলরুমে প্রেস ব্রিফিং করেন ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম। মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন কর, ওসি, (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মধুখালী প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল হক (বকু), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউ.পি.সদস্যগন, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ সময় প্রজেক্টরের মাধ্যমে নতুন নিয়মে পুলিশ নিয়োগের উপর ১৩ (তের) মিনিটের একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি পাঁচ পৃষ্টার এক লিখিত বক্তব্যের উপর আলোচনা করেন। প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে ১৫ই জানুয়ারী ১৯৭৫ সালের প্রদত্ত একটি উক্তির মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের লক্ষে পরিবর্তিত আধুনিক নিয়মে নিয়োগ প্রক্রিয়ায় ৭টি ধাপের কথা উল্লেখ করেন। এ ছাড়া তদবীর, দালাল চক্র, জমি-জমা বিক্রয়, নগদ অর্থ লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন। তিনি আরও বলেন এ সকল প্রতারক চক্র ধরার জন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে। তিনি মিডিয়ার মাধ্যমে নতুন নিয়মে পুলিশ নিয়োগ সংক্রান্ত বিষয়টি ব্যাপক ভাবে প্রচার করার অনুরোধ করেন।