১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

নদী ভাঙ্গনের কবলে নিঃস্ব প্রায় ৪০ পরিবার

ফুলবাড়ি গ্রাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারনে ঘরবাড়ী, জায়গা-জমি ভেঙ্গে ফুলবাড়ী, দয়ারামপুর এবং সালামতপুর গ্রামের প্রায় ৪০টি পরিবার নিঃস্ব হওয়ার পথে। এর মধ্যে অনেক পরিবার ঘরবাড়ী ভেঙ্গে অন্য জায়গা চলে গেছে আর অনেকে খুব কষ্টে নদীর ধারেই জীবন যাপন করছে। এদের সাথে আলাপ করে জানা ও দেখা যায় এরা কখন রাতের আধারে ঘরবাড়ী সহ নদীতে চলে যায়।

সালামাতপুর গ্রাম

আর এদের মধ্যে অনেকের অন্যত্র যাওয়ার ব্যবস্থা নাই। এদের সরকারী সাহায্যে সহযোগীতা একান্ত প্রয়োজন। এ ছাড়া সালামতপুর গ্রাম ও ফুলবাড়ী গ্রাম যেভাবে ভাঙ্গছে তাতে নদীর পানি ঢুকে ১-২ বছরের মধ্যে গ্রামগুলো বিলীন হয়ে যাবে। ভাঙ্গনে সালামতপুর নদীর কুলের রাস্তা বিলীন হয়ে গেছে সাকো দিয়ে পারাপারের ব্যবস্থা বন্দ প্রায়। থাকবে না যাদুঘরে অস্তিত্ব। তাই এই স্মৃতি ও গ্রাম গুলো ঠেকাতে হলে অতি তাড়াতাড়ি দুই গ্রামের নদীতে বাধ অতি জরুরী।

রাস্তা বিলীন হওয়ায় পাড়াপারের সাকোর ব্যবস্থা