নব নির্বাচিত সভাপতির আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ প্রথম মিটিংএ শিক্ষকদের সাথে মতবিনিময় ও
পরিচিতি সভায় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যোগদান করলে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদকে ফুল দিয়ে বরণ করে নেন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ সভাপতি তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান পাশাপাশি আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি তিনি সবসময় বিদ্যালয়ের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।
