নিশ্চিন্তপুর আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে

মধুখালী প্রতিনিধিঃ
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প- এর আওতায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। অল্প সময়ের মধ্যে গৃহহীনদের ঘরগুলো দ্রুত বুঝিয়ে দিতে কাজ দ্রুত এগিয়ে চলছে। জানা গেছে, মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারদের জন্য। এর মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলায় ২৫ টি প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দ্রæত গতিতে চলছে। মাঠ পর্যায়ে এসব ঘর নির্মাণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে সকল নির্মাণাধীন ঘরের কাজ শেষ হবে। সংবাদ শুনে সরে জমিনে গিয়ে দেখা যায় কাজ দ্রুত এগিয়ে চলছে এবং সবার কাজ কর্ম দেখে মনে হয় কাজের মান ভাল হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারকে ডুমাইন ইউনিয়নে নিশ্চিন্তপুর আশ্রয়ন প্রকল্পে অল্প সময়ের মধ্যে ঘর বুঝিয়ে দেয়া হবে। এতে করে আপন ঠিকানায় মাথাগোঁজার ঠাঁই পাবেন গৃহহীন পরিবারগুলো।