১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

নিশ্চিন্তপুর গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নিশ্চিন্তপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিশ্চিন্তপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হারুন আর রশিদ মোল্যা’র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনা করেন ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যা । সভায় ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান এবং সমাজসেবক শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় নিশ্চিন্তপুর গ্রামে ওয়াজ মাহফিল হওয়া উপলক্ষে আলোচনা করেন-

একই গ্রামের বীরমুক্তিযোদ্ধা আকামত হোসেন, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ফরিদুজ্জামান, রুহল আমি মোল্যা, ডাঃ ইলিয়াস হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বশির আহম্মেদ বাচ্চু, বর্তমান ইউ.পি. সদস্য শোমসের আলী সোনা, সাবেক ইউ.পি. সদস্য ইদ্রিস আলী মোল্যা, গ্রামের সমাজসেবক আঃ খালেক বিশ্বাস, মুকুল খা, সফিক উদ্দিন, টিপু সুলতান, হারেজ উদ্দিন প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামের গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে সভাপতি আঃ রশিদ মোল্যা বলেন অতীতে যা হয়েছে সকল দ্বিধাদ্বন্ধ ভূলে গিয়ে গ্রামের সকলেই মিলেমিশে সুন্দর একটি কমিটি করে প্রতি বছরের ন্যায় এবার ওয়াজ মাহফিল সমপন্ন করতে হবে সকলের প্রতি এই আশা রেখে আলোচনা সভা শেষ করেন।