নৌকা প্রতিক প্রত্যাশী দলীয় প্রার্থীদের নিয়ে কামারখালী ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা,

মধুখালী প্রতিনিধিঃ
কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে লক্ষ করে রবিবার কামারখালী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের ও ওর্য়াডের সভাপতি, সাধারন সম্পাদক এবং অন্যান্য সম্পাদক নিয়ে নৌকা প্রতিক প্রত্যাশী প্রার্থীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাংগঠনিক দায়িত্বে সকল নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। এই বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থী(১) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)(২) সাবেক চেয়ারম্যান ও গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ লুৎফর রহমান (৩),

বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, (৪) ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মাহ্বুব হাসান টিটো (৫) মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব। এদের উদ্দেশ্যে করে ইউনিয়নে একক প্রার্থী নির্বাচিত করার লক্ষে বর্ধিত সভা করেন। বর্ধিত সভায় সবার উদ্দেশ্যে বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম তিনি বলেন দলের সিদ্বান্ত যাকে নৌকা প্রতিক দিবে তাকে সবাই মিলে অবশ্যই বিজয় করতে হবে। মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম,এম. বাবুল আক্তার এরা সবার উদ্দেশ্যে করে বলেন দলের সিদ্বান্ত অনুযায়ী দল যাকে নমিনেশন দিবে সবাই তার নির্বাচন করে বিজয়ী করতে হবে।

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া বলেন দলের সিদ্বান্তই চুড়ান্ত যাকে নমিনেশন দিবে তার নির্বাচন করবো এবং তাকে বিজয়ী করবো। সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেন সাবু বলেন মনোনয়ন বোর্ডে ৫জনের নাম পাঠাবার আহবান করেন। কামারখালী ইউনয়ন আওয়ামীলীগের চলমান সিনিয়র সহ-সভাপতি এম এ মান্নান মন্নু বাবুই যোগ্য এবং শক্তিশালী প্রার্থী , সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক বলেন বাবুই যোগ্য এবং সঠিক নৌকার মাঝি। সাবেক সাধারন সম্পাদক মোঃ সাহাদত হোসেন সিপা বলেন বাবুই যোগ্য এবং শক্তিশালী প্রার্থী ও শত্রু মোকাবেলার হাতিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সামাদ বিশ্বাস বলেন বাবুই যোগ্য আমরা তাকে চাই। ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া হারুন যোগ্য প্রার্থী চাই এবং দল যাকে ভাল মনে করে আমরা তার নির্বাচন করবো। ১নং ওয়াডের সাধারন সম্পাদক মোঃ বাকি মোল্যা বলেন বাবুই যোগ্য এবং প্রকৃত নৌকার মাঝি। ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আতিয়ার রহমান মন্টু বলেন আমরা ইউনিয়নে নৌকার মাঝি বাবুকেই চাই।

৩নং ওয়ার্ডেও সভাপতি মোঃ সামসুর রহমান বিশ্বাস, বলেন ইউনিয়নে দলীয় নৌকা প্রতিকের প্রার্থী বাবুই যোগ্য ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা বলেন বাবু যোগ্য ইউনিয়নে বাবু’র দরকার ,৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাবিবুর রহমান মোল্যা বলেন বাবুই শক্তিশালী এবং যোগ্য। ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা বলেন নৌকার মাঝি হিসেবে বাবুই যোগ্য ,৭নং ওয়ার্ডের সভাপতি তপন কুমার চৌধুরী বলেন বাবু’র দরকার এবং ইউনিয়নে বাবুই যোগ্য প্রার্থী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.বি.এম. মিরোজ বুলু বলেন যোগ্য প্রার্থী হিসেবে শক্তিশালী প্রার্থী না দিলে বিরোধীয় শক্তিশালী প্রার্থীর নিকট পরাজিত হবে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান টিপু বলেন দল যাকে নমিনেশন দিবে তাকে তার নির্বাচন করবো।

ইউনিয়ন দপ্তর সহ-সম্পাদক মোঃ ইলিয়াস শেখ বলেন বাবুর ইউনিয়নের অসহায় গরীব লোকের দানের হাত অনেক বড় এবং ইউনিয়নে সবার প্রতি তার ভাল ব্যবহার ইউনিয়নে সবাই চাই। প্রার্থীরা বলেন দলের সিদ্বান্ত অনুযায়ী যাকে নমিনেশন দেয় তাকে বিজয়ী করার জন্য নির্বাচন করবো। বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌরসভার মেয়র মোঃ মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, সহ-সভাপতি মোঃ হমিদুর রহমান দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ। পরিশেষে সবার কথা শ্রবন করে বুঝা যায় কামারখালী ইউনিয়নে নৌকার যোগ্য প্রার্থী ও নৌকার মাঝি হিসেবে ইউনিয়নবাসী ও নেতাকর্মী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)কে চাই এবং প্রধানমন্ত্রীর নিকট দলীয় নমিনেশন আবারও আশা করেন ও বলেন বিজয় সুনিশ্চিত।