১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

পঞ্চম ইউনিয়ন পরিষদ নির্বাচন মধুখালীতে শান্তি পূর্ণ ভোট গ্রহণে কোন অন্যায় অনিয়ম বর্দস্ত করা হবে না, জেলা প্রশাসক

মধুখালী প্রতিনিধি :
মধুখালীতে পঞ্চম ইউািনয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণে অনুষ্ঠানে কোন প্রকার অন্যায়, অনিয়ম, বর্দস্ত করা হবে না মর্মে হুশিয়ারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বুধবার মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অংশগ্রহণকারি প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা, রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, প্রার্থীদের মধ্যে মো. মতিয়ার রহমান খান, মোল্যা মো. ইসহাক আলী, মোঃ জাকির হোসেন মিয়া, মো. ইউসুফ হোসেন মোল্যা, আঃ রহিম ফকির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, এ ব্যাপারে প্রাথমিক ভাবে ইউএনও এবং ওসিকে খবর দিবেন তারা কাজ না করলে আমাকে এবং এসপি সাহেবকে বলবেন আমরা ব্যবস্থা নিব।
উল্লেখ আগামী ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে মধুখালী উপজেলা ৪টি ইউনিয়ন কামারখালী, বাগাট, রায়পুর এবং জাহাপুর এর নির্বাচন অনুষ্ঠিত হবে।