প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত

মধুখালী প্রতিনিধিঃ
একটি আন্তজেলা প্রতারক চক্রের খপ্পরে পড়ে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের শিক্ষিত বেকার মোঃ আরিফুজ্জামান(৩২) (আরিফ) সর্বশান্ত হয়েছেন। ঢাকায় অবস্থানরত চাকুরী করে সরকারী এম. ই.এস. এ চাকুরী দেওয়ার কথা বলে আরিফ এর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে সরেজমিনে সত্যতা পাওয়া যায়। এ ব্যপারে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা একটি সালিশে আপোষ নামা করেছিলে টাকা ফেরত দেওয়ার জন্য। তবে আপোষ নামায় কোন টাকা দেয় নাই মর্মে একটি প্রত্যয়ন পত্র দেয়।
তাতে লেখা আছে আইনের আশ্রয় গ্রহন করার। এরপর টাকা তোলার দাবীতে মধ্য আড়পাড়ার মোঃ আরিফুজ্জামান (আরিফ) ফরিদপুরের মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের মোঃ আরজ আলী শেখ এর ছেলে মোঃ আরিফুজ্জামান (আরিফ) এর সরকারী চাকরী দেওয়ার কথা বলে কয়েক দফায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্র। এ ছাড়া বিভিন্ন সরকারী চাকরি দেওয়ার নামে মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আরও লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্রের সদস্য । প্রতারক চক্রের সদস্য মোঃ ইব্রাহিম শেখ পিতাঃ মৃতঃ ইসলাম শেখ , মাতাঃ মোছাঃ জয়নব বেগম গ্রামঃ মধ্য আড়পাড়া, পোঃ কামারখালী, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর।
তিনি ঢাকায় চাকরী করতেন এবং তার বড় ভাই মোঃ জাকির হোসেন (জয়নাল) সরকারী এন,এস.আই চাকুরী করে এবং তার মাধ্যমে চাকুরী দেয় এই কথা বলে বিভিন্ন বেকার তরুনদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে। আরো জানা যায় এই চক্রটি শিক্ষিত বেকার যুবকদের প্রতারণার ফাঁদে ফেলতে প্রতিটি জেলায় স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে। বর্তমান প্রতারক চক্রের সদস্য মোঃ ইব্রাহিম শেখ নিজ বাড়ী আড়পাড়া গ্রামের স্ত্রী মোছাঃ ছাবিনা পারভীনকে ডিভোর্স দিয়ে ছেলেমেয়ে ফেলে ঘরবাড়ী বড় ভাইয়ের কাছে বিক্রী করে যশোর ও খুলনা বিভাগে অবস্থান করছে। এ ব্যাপারে জানতে চাইলে স¤প্রতি মোঃ আরিফুজ্জামান (আরিফ) সহ আরো অনেকে বলেন আমরা প্রতারকদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এ ছাড়া টাকাগুলো উদ্ধার করে তাদের ফেরত দেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা অনুরোধ জানায়।