১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল শারদীয় দুর্গাপূজা

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশে ন্যায় ফরিদুরের মধুখালী উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। অনেক এলাকায় সন্ধ্যার মধ্যেই শেষ হয় প্রতিমা বিসর্জন। বিজয়া দশমীতে অশ্রু জলে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা।

শুক্রবার বিকেলে মধুখালী উপজেলাধীন নদীর ঘাট সংলগ্ন গড়াই ও মধুমতি এবং আরো নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মন্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। পরে বর্ণাঢ্য আয়োজনে দূর্গা পূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মধুখালীর গড়াই, মধুমতি ও চন্দনা এবং বারশিয়া নদীসহ বিভিন্ন স্থানে ১৫৩টি মন্ডপের দুর্গাপূজার বিসর্জন শান্তিপূর্নভাবে শেষ হয়। ভক্তরা অশ্রু জল নয়নে দুর্গাকে বিদায় জানায়।