১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন – মোঃ আরমান হোসেন বাবু

মধুখালী প্রতিনিধিঃ
আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আরমান হোসেন বাবু আড়পাড়া ইউনিয়ন বাসীর উদ্যোশে বলেছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন দলের হাই-কমান্ড নির্দেশ মোতাবেক আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছি, ভোটাররা ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং আমার নৌকা মার্কায় ভোটাররা ভোট দিবে আমি আশা বাদী আগামী ২৭ শে জুলাই নির্বাচনে নৌকা প্রতিক বিজয় লাভ করবে ইনশাল্লাহ।