১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হত- দরিদ্রদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ

দেশে করোনা ভাইরাসের প্রতিরোধে ও লকডাউনে কর্মহীন হয়ে পড়ে যাওয়া সারা দেশের ন্যায় মধুখালী উপজেলার বাগাট. কামারখালী, আড়পাড়া. ডুমাইন ইউনিয়নের ভ্যানচালক, চা-বিক্রেতা এবং হত-দরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার আলাদাভাবে বাগাট ইউনিয়নে ১৬৪ জনের নগদ ৪৫০ টাকা (জনপ্রতি), ৫০ জনের ১০ কেজি করে চাল (জনপ্রতি), কামারখালী ইউনিয়নে ৫৫৬ জনের নগদ ৪৫০টাকা (জনপ্রতি), ৬৮জনের ১০ কেজি করে চাল (জনপ্রতি), আড়পাড়া ইউনিয়নে ১৩৭ জনের নগদ ৪৫০টাকা(জনপ্রতি),৩৭জনের ১০কেজি করে চাল (জনপ্রতি), ডুমাইন ইউনিয়নে ৭৯জনের নগদ ৪৫০টাকা (জনপ্রতি), ৩৫জনের ১০কেজি করে চাল (জনপ্রতি) ভ্যানচালক, চা-বিক্রেতা এবং হত-দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা (সোনা) , কামারখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান (টিপু), মধুখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ হারুন, মধুখালী পৌরসভার মোঃ নান্নু সহ সকল ইউনিয়নের ইউনিয়ন সচিব ও ইউ.পি. সদস্য বৃন্দ এবং গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *