প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ডুমাইন ইউনিয়নে হত- দরিদ্রদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
দেশে করোনা ভাইরাসের প্রতিরোধে ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য সারা দেশের ন্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভ্যানচালক, চা-বিক্রেতা এবং হত-দরিদ্র মানুষের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার ডুমাইন ইউনিয়নে ৭৯ জনের নগদ ৪৫০ টাকা করে (জনপ্রতি), ৩৫ জনের ১০ কেজি করে চাল (জনপ্রতি) ভ্যানচালক, চা-বিক্রেতা এবং হত-দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), ডুমাইন ইউনিয়ন সচিব জনী অধিকারী, ইউ.পি. সদস্য মোঃ আজিজুর রহমান, ডুমাইন ইউনিয়নের বিট পুলিশিং ও মধুখালী থানার এস.আই. মোঃ আলমগীর হোসেন মোল্যা, মধুখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ হারুন, মধুখালী পৌরসভার মোঃ নান্নু সহ আরও ইউ.পি. সদস্য বৃন্দ এবং গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।