১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

প্রধান শিক্ষক কালীপদ ভাদুড়ী আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
হাজার হাজার মানুষের অশ্রæসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের ও বর্তমান নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীপদ ভাদুড়ী । তিনি গত ১৫ই মার্চ-২০২৩ইং বুধবার বেলা ১২টা ৩০মিনিটে ফরিদপুর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।( ” ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু “)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্যাক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান।

তার লাশ সমাধিনগর মহাশ্বশানে দাহ করা হয় । শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে অত্র এলাকা সহ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায় তার নিজ গোয়ালের গরুর আঘাতে তার এই মৃত্যু ঘটনা ঘটে।