১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

প্রবল বন্যায় পানি বন্দী প্রায় ৩৫০ পরিবার ও ফসলের ক্ষতি প্রায় ৫০০পরিবার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির ও প্রবল বৃস্টির কারনে এ বছর প্রবল বন্যায় চরকসুন্দি, গয়েশপুর এবং বকসিপুর গ্রামের প্রায় ৩৫০পরিবার পানি বন্দী আছে এবং এই তিন গ্রাম সহ জারজন নগর, চরগয়েশপুর, চরপুখুরিয়া এবং চর বহাল বাড়িয়া সহ আরো গ্রামের প্রায় ৫০০পরিবারের ফসলের চরম ক্ষতি হয়েছে। দেখা যায় গত বছরের চেয়ে এ বছর বন্যা, নদীর পানির চাপ ও স্রোত বেশী এবং ক্ষতির সংখ্যাও বেশী।

তাছাড়া এই সকল এলাকার মানুষ গরু, ছাগল, হাসঁ-মুরগী, এবং জীবন চলার ছোট-খাটো বিষয় নিয়ে চরম বিপদে আছে। ফলে বন্যা কবলিত গ্রামের মানুষ অনাহারে, অর্ধহারে খেয়ে এবং নানাবিধ সমস্যা নিয়ে জীবন যাপন করছে। রাতের বেলা পানির চাপ ও সাপের ভয়ে এদের চোখে ঘুম নাই। অনেকে বাড়ী ছাড়ছে । আবার অনেকে পানির সাথে সংগ্রাম চলছে। এ রকম পানি কবলিত সমস্যা প্রায় তিন মাস থাকবে বলে জানা যায়। বন্যা কবলিত এলাকার মানুষ সামসুর রহমান বিশ্বাস ও আলিম বিশ্বাস বলেন আমাদের পানির সাথে সংগ্রাম করে চলতে হয়। তবে এ বছর বন্যায় পানি বন্দীও বেশী এবং লাগানো ধান সহ অন্যান্য ফসলের চরম ক্ষতি হয়েছে। এ ব্যপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন আমার ইউনিয়ন বেশীর ভাগই নদী ভাঙ্গন ইউনিয়ন।

দেখা যায় প্রতি বছরের চেয়ে এ বছর বন্যা বেশী হয়েছে এবং ক্ষতির সংখ্যা বেশী এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই বন্যা কবলিত গ্রামের মানুষের উপজেলা প্রশাসনের নিকট দাবী সরেজমিনে এসে স্বচিত্র দেখে ক্ষতিগ্রস্থ পরিবারের সরকারী সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হোক।