২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

প্রবীন সাংবাদিক ইলিয়াস গুরুতর অসুস্থ সকলের নিকট দোয়া প্রার্থী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুাখালীর প্রবীন সাংবাদিক একেএম ইলিয়াস সিদ্দিকী গুরুতর অসুস্থ। তিনি বর্তমান ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সুত্রে জানা গেছে ২৪ মে মঙ্গলবার ২য় দফায় অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২০২১ সালে ১ম দফায় হার্ট বøক ধরা পরলে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হয়ে ঢাকার একটি হাসপাতালে রিং পড়ান হয়। হঠাৎ করে ২৪ মে গুরুতর আবার অসুস্থ হয়ে পরেন। পারিবারিক ভাবে দ্রæত ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। গুণী ও প্রবীন এই সাংবাদিক সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি প্রায় ৫৫ বছর সততার সাথে সাংবাদিকতা করছেন। বর্তমান তিনি দৈনিক যুগান্তর পত্রিকার মধুখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।