১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ ফিরোজ মিয়া, সুনীল কুমার সাহা, খন্দকার আসমত আলী প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তাগণ উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শ্রমিক কর্মচারীর গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি।
মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।