৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

ফরিদপুর চিনিকল পরিদর্শনে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল পরিদর্শন ,মতবিনিময় সভা করেছেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ড.এ.এফ.আমীর হোসেন। সোমবার রাতে চিনিকলের অতিথি ভবনে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামসুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান, শাখা প্রধানসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০ টায় চিনিকলের অভ্যান্তরে ইটিপি প্রজেক্ট, কারখানা বিভাগের বিভিন্ন বিভাগ এবং বেলা ১২ টায় আখচাষী কল্যাণ সংস্থায় আখচাষীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় আখচাষীরা বিভিন্ন সম্যসার কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া চিনিকলটির আখ মাড়াই অব্যাহত রাখার দাবি জানান।