১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন, সম্পাদক মিলন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের মো. শাহিন মিয়া সভাপতি ও মির্জা মাজহারুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারী) সন্ধ্যা ৭টার দিকে চিনিকলের মহা ব্যবস্থাপক (অর্থ) ও প্রধান নির্বাচন কর্মকর্তা খন্দকার আলমগীর হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল সরদার, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কর নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগে ১২ জন সদস্য নির্বাচনে বিজয়ী হন। এরা হলেন মোঃ মতিয়ার রহমান মিঞা, মোঃ আরিফুল ইসলাম, শাহিন মাহমুদ, হাসিম আল জায়িদ, মিঠুন মোল্যা, হাসান উদ্দিন, আছাদ হোসেন, রুবেল শেখ , মোঃ সহিদুল ইসলাম, ইজাজুল মোল্যা, মাহমুদুর রহমান, মুন্নু ফকির। খন্দকার আলমগীর হোসেন বলেন, সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। আরও জানা যায় নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন পরিচালিত হয় কোন প্রকার বিশৃংখলা সৃষ্ঠি হয় নাই।