১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। এ চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. আব্বাস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক কার্যবিবরণী পেশ করেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপাস্থাপন করেন মো. মনিরুজ্জামান মিন্টু । অন্যান্যের মধ্যে সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সহ-সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, মো. মনিরুল ইসলাম, মো. আক্কাস মোল্যা, নির্মল কুমার সরকার, উজ্জল শেখ, আবুল কালাম আজাদ, আ. খালেক, আনোয়ার হোসেন, ফরিদ খানসহ প্র্রমুখ।