২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। বুধবার ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স শাখায় অনুষ্ঠিত নভেম্বর ২০২২ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা)। এ সময় তাকে ক্রেস্ট প্রদান করা হয়। আরো জানা যায় তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নিবাচিত হয়েছেন । তাই মানুষের ও রাষ্টের কল্যানকর পুলিশের সকল প্রকার কার্যক্রমে অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা)। তার জন্য তিনি সকলের নিকট চিরকৃতজ্ঞ।