১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

ফরিদপুর জেলা পরিষদের সদস্য পদে বিজয়ের লক্ষে আকরামুল করিম ভোটারদের কাছে দোয়া ও ভোট কামনা করেছেন

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ১৭ই অক্টোম্বর-২০২২ ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন । এই নির্বাচনে মধুখালী উপজেলার ১নং ওয়ার্ড এর সদস্য পদপ্রার্থী হিসেবে সবার চেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আকরামুল করিম। তিনি বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে । দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন।

তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন । রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক ও দানবীর মোঃ আকরামুল করিমকে হাতী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই। জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আকরামুল করিম বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে ১ নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো মধুখালী উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এলাকাবাসীকে । আমার স্বপ্ন মধুখালী উপজেলা বাসীকে সেবা করা ও সকল মানুষের সুখে দুঃখে, আপদে -বিপদে পাশে থাকা এবং জেলা পরিষদের মাধ্যমে সবাইকে সাহায্যে সহযোগীতা করা। তিনি আরও বলেন আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের সবার জন্য আমার দরজা খুলা থাকবে এবং আপনাদের সবার নিয়ে মিলেমিশে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের কাজ করবো।