ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী- প্রিয়াংকা রফিক

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন ফরিদপুর -১ আসনের মধুখালী উপজেলার প্রিয়াংকা রফিক। তিনি আসন নাম্বার ০৩ মধুখালী , বোয়ালমারী, আলফাডাঙ্গা উপজেলার নারী সদস্য হিসাবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। প্রিয়াংকা রফিক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। তিনি তার জীবনের শুরু থেকে আজও বাংলাদেশ আওয়ামীলীগ মহিলা সংগঠনের সকল প্রকার রাজনীতির সাথে জড়িত এবং অতি একটি জনপ্রিয় পরিচিত মুখ। এরই আলোকে তিনি মধুখালী উপজেলা বাসীর স্থায়ী বাসিন্দা হিসেবে মধুখালী, বোয়ালমারী , আলফাডাঙ্গা উপজেলা বাসীর নিকট দোয়া প্রার্থী এবং ভোটারদের নিকট ভোট প্রার্থী যাতে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে তিন উপজেলা বাসীর জেলা পরিষদের পক্ষ থেকে সেবা করতে পারেন।
জানা যায় গত ২৩ আগস্ট ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন জেলা পরিষদ নির্বাচনে আসন নাম্বার ০৩ এর সংরক্ষিত নারী সদস্য প্রিয়াংকা রফিক। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের বিপুল ভোটে নির্বাচিত হব বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে আসন নাম্বার ০৩ এর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশা আল্লাহ।