১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে মধুখালীতে সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাড. মোদাররেস আলী ইছা ও একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর ও মধুখালী উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে রবিবার মধুখালী প্রেসক্লাব চত্বরে এক আনন্দ সভার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লার পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ সহ অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।