ফরিদপুর -১ আসনের সংসদ সদস্যর ডুমাইন ইউনিয়নে অনুদান প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার ফরিদপুর-১ আসনের (মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাঙ্গার উপজেলা) সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল অনুদান হিসেবে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানে ৯টি নলকুপ প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হলঃ (১) ডুমাইন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান (২) নিশ্চিন্তপুর কবর স্থান (৩) জাননগর কমিউনিটি ক্লিনিক (৪) নিশ্চিন্তপুর নতুন মাদ্রাসা (৫) সিধলাজুড়ী বসুবাড়ী মোড় (৬) জাননগর গঙ্গাস্নান ঘাট (৭) তারাপুর কালীবাড়ী (৮) ভেল্লাকান্দী নতুন জামে মসজিদ (৯) লক্ষীপুর মহা শশ্মান। এই অনুদানের সার্বিক অবদান ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা এই অনুদান পেয়ে মহাখুশি এবং পরিশেষে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর জীবনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।