১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা

মধুখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের আন্তঃ প্রাইমারীর ফাইনাল খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে । এই খেলায় ৫টি প্রাথমিকবিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহনে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান ভেন্যু করে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় অংশগ্রহন করে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা প্রথম স্থান অধিকার করে বিজয় লাভ করে আর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা এবং পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা রানার আপ চ্যাম্পিয়ান লাভ করে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রসঙ্গে পুরস্কার বিতরন কালে বিশেষ অতিথি হিসেবে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও স্কুলের সাবেক সভাপতি মোঃ আরমান হোসেন বাবু বলেন, ‘বর্তমান সরকার দেশের সব ছাত্রছাত্রীর মেধা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিচ্ছে।

এর ফলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জন করছে। আমি প্রত্যাশা করি, আজকে যে শিশুরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তাদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালযের সভাপতি মানিক সরকার, বিশিষ্ট সমাজসেবক এস.বি. বাহার, আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম, পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সায়েদুন্নাহার মাহবুব, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া খাতুন সহ অন্যান্য স্কুলের শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মচারী প্রমুখ। খেলায় রেফরীর দায়িত্বে ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন অন্যান্য শিক্ষকমন্ডলী ও কর্মচারী বৃন্দ। পরিশেষে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।