১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মধুখালী উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে জুন) বেলা ৩টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তাই বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টে অংশগ্রহণ করেছেন। “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ভূষনা লক্ষনদিয়া সরকারী বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে মীরেরকাপাষহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ভূষনা লক্ষন দিয়া সরকারী প্রাথমিক ৪-৩(ট্রাইবেকার) গোলে হারিয়ে রায়পুর-বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ও সহকারী শিক্ষা অফিসার অধির কুমার বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার। এ সময়, বিশিষ্ট শিক্ষাবিদ মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা ইউ.আর.সি ইনেষ্ট্রাক্টর কে.এম. হাবিবুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন , সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু, মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস সহ উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালযের শিক্ষকমন্ডলী, শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী , গ্রামপুলিশ এবং ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্য বিবরনীতে ছিলেন ছকড়ীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধারানী ভৌমিক, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা, শেখ আঃ রশিদ সহ শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। রেফরির দায়িত্বে ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হৃদকমল দাস, গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক প্রমুখ। খেলোয়ারদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ। মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে। পরিশেষে প্রধান অতিথি, সভাপতি , শিক্ষা অফিসার সকল ছাত্র-ছাত্রী খেলোয়ারদের উদ্যোশে গুরত্বপূর্ণ কথাবাত্রা বলেন পরে ,প্রধান অতিথি, অনুষ্টানের সভাপতির সম্মাননা স্বারক, সহকারী শিক্ষা অফিসার, খেলা খেলোয়ারদের এবং সকল খেলোয়ারদের মেটেল বিতরন করে অনুষ্টান শেষ করেন। তবে উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে খেলার প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।